ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হযরত শাহ আলী শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির মানববন্ধোন

রাজধানীর মিরপুর ১ নম্বর হযরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শপিং কমপ্লেক্সের কার পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ কাজ বন্ধে মানোববন্ধোন। থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (৪ অক্টোবর) শাহ আলী থানায় একটি অভিযোগ করা হয়।


অভিযোগে বলা হয়, আমরা দীর্ঘদিন যাবৎ হযরত শাহআলী মহিলা কলেজ ও হযরত শাহআলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মিত মার্কেট এ আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত যেমন আন্ডার গ্রাউন্ডে কার পার্কিং সহ দোকান ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসিতেছি। বর্তমানে মার্কেটের ডেভলপার টেকনোপল কোম্পানির মালিক মো. মজিবর রহমান আন্ডার গ্রাউন্ডে কার পার্কিং এর জায়গায় দোকান নির্মাণ করতে যাচ্ছেন, যা রাজউকের নির্মাণ আইনের সম্পূর্ণ পরিপন্থী। আমরা লিখিত ভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরও ডেভলপার ইট, বালু ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী জড়ো করে। এবং হুমকি ধমকি প্রদান করে এবং খুব দ্রুত নির্মাণ কাজ শুরুর প্রচেষ্টা চালাচ্ছে।


শাহ আলী শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ জাগোকণ্ঠকে বলেন, মার্কেটের জায়গা জবরদখলের দায়ে টেকনোপল কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক মো. মজিবর রহমানসহ তিনজনকে আসামি করে চলতি বছরের ২৫ মে আমি সিএমএম কোর্টে মামলা করেছি। মামলাটির তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এছাড়াও সোমবার (৪ অক্টোবর) মার্কেটের কার পার্কিং এর জায়গায় দোকান নির্মাণ কাজ বন্ধ করার জন্য শাহ আলী থানায় একটি অভিযোগ করা হয়।


তিনি আরও বলেন, আমাদের মার্কেটের কার পার্কিংয়ের স্থানে ডেভলপার দোকান তৈরি করতে চাচ্ছেন। দোকান তৈরির জন্য এরই মধ্যে মজিবর (ডেভেলপার কোম্পানির মালিক) ইট,বালু ও সিমেন্ট নিয়ে এসেছেন। সরকারদলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মার্কেটের বেজমেন্টে রাজউকের নিয়মবহির্ভূতভাবে দোকান তৈরি করতে চাচ্ছেন। এরই মধ্যে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও রাজউকের চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েছি।


এ বিষয়ে শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার তালুকদার বলেন, এই ঘটনায় শাহআলী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানায় আমার ডিউটি থাকায় ঘটনাস্থল পরিদর্শনে এখনো যেতে পারেনি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের সাথে কথা বলে সমঝোতা করার চেষ্টা করবো।


এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) পার্কিংয়ের জায়গায় অবৈধ দোকান নির্মাণ বন্ধের দাবিতে মিরপুর ১ নম্বর হযরত শাহ আলী স্কুল এন্ড কলেজ মার্কেটের সামনে মানববন্ধন করেন মালিক ও ব্যবসায়ী। এসময় উপস্থিত ছিলেন, হযরত শাহ আলী গার্লস স্কুল এন্ড কলেজ শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক আরঙ্গজেব খান এছাড়া উপস্থিত ছিলেন উক্ত মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি খান মহাম্মদ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।  আরো উপস্থিত ছিলেন, উক্ত মার্কেটের ব্যবসায়ী সমিতির মালিক ও ব্যবসায়ীসহ  অন্যান্য সদস্যবৃন্দ।



ads
ads
ads

Our Facebook Page

↑